গাইবান্ধার সাঘাটা বোনারপাড়ায় রামসাগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রেজিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত রেজিনা বেগম জেলার ফুলছড়ি উপজেলার পূর্ব উদয়াখালী গ্রামের বদু মিয়ার স্ত্রী।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকালের দিকে সাঘাটার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ী এলাকায় এ দূঘটনাটি ঘটে ।
বোনারপাড়া রেলওয়ে থানা সূত্রে জানা যায়, বোনারপাড়া থেকে ছেড়ে যাওয়া দিনাজপুরগামী রামসাগর এক্সপ্রেস সাঘাটার পদুম শহর ইউনিয়নের কাজীবাড়ি এলাকায় পৌছালে এক নারী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে পুলিশ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন।
নিহতের রেজিনা বেগমের ছেলের স্ত্রী শাহিনুর বেগম বলেন, তার শ্বশুরী রেজিনা বেগম দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।
বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন আজ মঙ্গলবার বিকালে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পড়ুন- পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির
দেখুন- ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


