বিজ্ঞাপন

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে কুপিয়ে হত্যা, ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের জের ধরে মঙ্গলবার রাতে প্রতিপক্ষের অন্তত ৪০টি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় কাজ করছে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাতটার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান আক্তার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ হাসান মুন্সীর লোকজন। হামলার সময় তাকে নির্মমভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তার একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায় বলে স্থানীয়রা জানান।

এই হত্যাকাণ্ডের জের ধরে মঙ্গলবার রাতে উত্তেজিত লোকজন প্রতিপক্ষ হাসান মুন্সী পক্ষের লোকজনের বিভিন্ন বসতবাড়িতে হামলা চালায়। এ সময় অন্তত ২০টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। পরে জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাবলু হাওলাদার ও হাসান মুন্সীর ঘরসহ অন্তত আরও ২০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে ইট ও গাছ ফেলে বিভিন্ন স্থানে রাস্তা বন্ধ করে দেওয়ায় ঘটনাস্থলে পৌঁছাতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পোহাতে হয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশসহ যৌথ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নতুন মাদারীপুর গ্রামের মনিরুজ্জামান আক্তার হাওলাদার পক্ষ ও হাসান মুন্সী পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে এই বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে ওঠে।

এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ শ্রমিক দলের পাল্টাপাল্টি কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় এবং শত শত ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় কুপিয়ে হত্যা করা হয় হাসান মুন্সীর ভাই সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি শাকিল মুন্সীকে।

পড়ুন: ভোট কারচুপির অভিযোগ: হাইকোর্টে মামলা করলেন ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন