বিজ্ঞাপন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই টলারেট করা হবে না- গাজীপুরে হাইওয়ে ডিআইজি

হাইওয়ে পুলিশের ডিআইজি (অপারেশনস-উত্তর) মোঃ রফিকুল হাসান গণি বলেছেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় কোনভাবেই টলারেট করা হবে না। ভাড়া সরকার থেকে নির্ধারন করে দেওয়া হয়েছে। কোনভাবেই অতিরিক্ত ভাড়া নেওয়ার সুযোগ নেই।

বিজ্ঞাপন

সকালে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চন্দ্রা কেন্দ্রিক সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি আরও বলেন, পরিবহন মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ফিটনেসবিহীন কোন গাড়ি চালাবেন না। এছাড়াও দক্ষ চালক ছাড়া গাড়ি চালাতে দিবেন না৷ মহাসড়কে কোন ধরনের গাড়ি পার্কিং এর সুযোগ নেই৷ এছাড়াও মহাসড়কের ফুটপাতে যেনো কোন দোকান বসতে না পারে এজন্য তিনি পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন তিনি৷

গাজীপুর হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে আলোচনা ও মতবিনিময় সভায় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, সওজের নির্বাহী প্রকৌশলী খন্দকার মোঃ শরীফুল আলম, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, বিআরটিএ গাজীপুর সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।

এসময় পুলিশ কর্মকর্তা সহ পরিবহন মালিক শ্রমিক নেতারা ও নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যরা।

পড়ুন- স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি: সালাহউদ্দিন আহমদ

দেখুন- নাগরিক অধিকারের দাবীতে হাদি চত্বরে রাজন আলীর আমরণ অনশন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন