বিজ্ঞাপন

নেত্রকোনায় দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে ইফতার শেষে দেওয়া হলো ঈদের নতুন পোশাক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটাতে নেত্রকোনায় এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রম’ এর আওতাভুক্ত দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সঙ্গে বিশেষ ইফতার মাহফিল ও ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

এই আনন্দঘন ইফতার আয়োজনে দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে সরাসরি অংশ নেন জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস আহমেদ এবং নেত্রকোনা সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তারেক হোসেনসহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

ইফতার শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় ঈদের নতুন পোশাক। নতুন পোশাক হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে দৃষ্টি প্রতিবন্ধী এসব শিশু ও কিশোররা। তাদের বাঁধভাঙা আনন্দ আর হাসিতে মুখরিত হয়ে ওঠে পুরো আয়োজন।

আয়োজকরা জানান, দৃষ্টি প্রতিবন্ধী শিশুরা সমাজেরই অবিচ্ছেদ্য অংশ। আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ যেন তাদের জীবনকেও ছুঁয়ে যায় এবং সমাজের সবার সাথে তারা যেন ঈদের আনন্দ সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, মূলত সেই উদ্দেশ্যেই ইফতার ও ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

পড়ুন: নওগাঁয় মদপানে এক যুবকের মৃত্যু, হাসপাতালে ভর্তি তিনজন

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন