বিজ্ঞাপন

ভোলায় ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা

ভোলার সদর উপজেলায় তারাবি নামাজ চলাকালে ঘরে ঢুকে হালিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা—এমন অভিযোগ করেছে নিহতের পরিবার। বুধবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত হালিমা বেগম স্থানীয় মফিজল সিকদারের স্ত্রী। পরিবারের দাবি, তার স্বামী মসজিদে তারাবি নামাজ আদায় করতে গেলে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে তাকে হত্যা করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

নিহতের স্বামী মফিজল সিকদার জানান, “আমি নামাজ পড়ে বাড়িতে এসে দেখি ঘরের ভেতরে আমার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার কানের ও নাকের স্বর্ণালঙ্কার নেই। ঘরে থাকা প্রায় ১২ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্রও খুঁজে পাচ্ছি না।”

খবর পেয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো পরিবারে বইছে শোকের মাতম৷

পড়ুন: স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন