বিজ্ঞাপন

তাহমিনা আক্তার তানিয়া হত্যাকাণ্ডে জড়িত খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

জামালপুরে নৃশংসভাবে নিহত তরুণী তাহমিনা আক্তার তানিয়ার হত্যাকাণ্ডে জড়িত খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জামালপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার, দয়াময়ী মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মানবাধিকার কর্মী এবং স্থানীয় এলাকাবাসী অংশ নেন। কর্মসূচিতে উপস্থিতরা হাতে বিভিন্ন প্রতিবাদী ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে তানিয়ার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচার ও খুনি তাইফুরের সর্বোচ্চ শাস্তি কার্যকর করার দাবি জানান।

বক্তারা বলেন, তাহমিনা আক্তার তানিয়ার নির্মম হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়িয়ে দিয়েছে। এমন নৃশংস ঘটনার বিচার দ্রুত ও দৃষ্টান্তমূলক না হলে অপরাধীরা আরও উৎসাহিত হবে। তাই অবিলম্বে খুনি তাইফুরের ফাঁসি কার্যকর করে সমাজে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, কোনো অপরাধীই যেন আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নজর দিতে হবে। একই সঙ্গে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান তারা।

এ সময় মানবাধিকার কর্মী, হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সদস্যবৃন্দ এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে আয়োজকরা দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

উল্লেখ্য, এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখা ও স্থানীয় এলাকাবাসী।

পড়ুন:মেহেরপুরে ভিজিএফের চাল বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন