বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন

মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলছে। এর মধ্যেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল পাকিস্তানকে সহজেই হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

বিজ্ঞাপন

আজ (বৃহস্পতিবার) সিরিজের বিরতির দিন, এইদিন বাংলাদেশ ও পাকিস্তানের দুই দলের ক্রিকেটাররা একসঙ্গে ইফতার করবেন। বাংলাদেশ দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল খান এমনটি নিশ্চিত করেছেন। 

নাফিস বলেন, ‘আজ দুই দলের ইফতার একসঙ্গে করার ব্যবস্থা করা হয়েছে।’ তবে এতে অবশ্য বাধ্যবাধকতা নেই জানিয়ে তিনি আরও বলেন, ‘এটাতে বাধ্যবাধকতা নেই। যদি কেউ চায় আলাদা বা বাসায় গিয়ে পরিবারের সঙ্গে ইফতার করতে চায় করতে পারবেন।’

গতকাল মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নাহিদ রানার বোলিং তোপে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে এটাই দলীয় হিসেবে অল্প রানের নজির। পরে তানজিদ হাসান তামিমের ঝোড়ো ফিফটিতে ১৫.১ ওভারেই জয় পায় বাংলাদেশ। এতে করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। 

পড়ুন:পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

দেখুন:শিক্ষার্থী নি/হ/তে/র পর পলাতক শহীদ ক্যাডেট একাডেমির শিক্ষকরা |

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন