পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার(১২ মার্চ) ইফতারের আগমুহূর্তে ঠাকুরগাঁও শহর এলাকায় ছাত্রদলের পক্ষে ইফতার বিতরণ কার্যক্রমের আয়োজন করেন ছাত্রদল নেতা হাবিবুর রহমান আশিক।
ইফতারের আগমুহূর্তে দেখাযায়, ঠাকুরগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ড এলাকার পথে চলাচল রত সাধারণ মানুষ, বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের হাতে ইফতার প্যাকেট তুলে দেয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইফতার বিতরণ আয়োজনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান আশিক বলেন, ঠাকুরগাঁও ছাত্রদল সর্বদাই বিভিন্ন ভালো কাজের সাথে যুক্ত থাকার চেষ্টা করে। আমার সামাজিক বিভিন্ন ভালো কাজে যুক্ত থেকে নিজেদের মাঝে চাঞ্চল্যতা ও ভালো কাজের অভ্যাস গড়ে তুলতে চাই। প্রতি রমজানে আমরা আমাদের জেলা ছাত্রদলের সভাপতি কায়েস ও পৌর ছাত্রদলের সভাপতি বাবুর পরামর্শে ইফতার বিতরণের আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারও আমরা ২০০ প্যাকেট তেহেরি বিতরণ করেছি। আগামীতেও আমরা নিজেদেরকে ভালো কাজের মাধ্যমে তুলে ধরতে চাই।
এসময়, অন্যাদের মধ্যে ছাত্র নেতা লিজান, রিয়াজ, আল আমিন ও পারভেজ সহ ছাত্রদরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : যশোরে অস্ত্র ও ককটেলসহ রনি নামে এক যুবক কে গ্রেপ্তার করেছে র্যাব-৬


