বিজ্ঞাপন

বাগেরহাট রামপালে নৌবাহিনীর বাস ও মাইক্রোর সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪

বাগেরহাট রামপালের মোংলা-খুলনা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় সংখ্যা বেড়ে এপর্যন্ত ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আজ ১২ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ টায় বাংলাদেশ নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী একটি মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ১০ জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ও বাকি চারজনের লাশ রামপাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রয়েছে। গুরুতর আহত আরেকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, বরযাত্রীরা বিয়ের পর মাইক্রোবাসে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম থেকে নববধূ মারজিয়া আক্তার মিতুকে নিয়ে বাগেরহাটের মোংলা উপজেলার শ্যাওলাবুনিয়া গ্রামে বরের বাড়িতে ফিরছিলেন। পথে রামপাল উপজেলার খুলনা-মোংলা মহাসড়কের বেলাইব্রিজের কাছে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

প্রত্যক্ষদর্শী জানান, বিকাল ৩টার দিকে মোংলা থেকে ছেড়ে আসা বাসটি বেলাইব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোংলাগামী মাইক্রোবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নারীসহ ৬ জনের মৃত্যু হয়।

পরবর্তীতে হাসপাতালে পৌঁছালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৪। পরে খুলনা মেডিকেলের লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : ঝালকাঠি রেশন সেন্টারে দুর্নীতি: ১১ পুলিশ সদস্য’র বিরুদ্ধে দুদকের মামলা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন