বিজ্ঞাপন

বাহরাইনে ভিজিট ভিসাধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা

আঞ্চলিক উত্তেজনা ও বিমান চলাচলে বিঘ্নের কারণে বাহরাইনে ভিজিট ভিসাধারীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে দেশটির জাতীয়তা, পাসপোর্ট ও রেসিডেন্সি বিষয়ক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে অনেক যাত্রীর ভ্রমণ পরিকল্পনা বাধাগ্রস্ত হওয়ায় মানবিক বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে যারা বাহরাইনে অবস্থান করছেন এবং যাদের ভিজিট ভিসার মেয়াদ ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি বা তার পরে শেষ হয়েছে, তারা অতিরিক্ত কোনো জরিমানা ছাড়াই দেশটিতে থাকতে পারবেন। এছাড়া, বিমান চলাচল স্বাভাবিক হওয়ার পরও আরও এক মাস পর্যন্ত এই সুবিধা চালু থাকবে।

যেসব ভিজিট ভিসা ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বৈধ ছিল কিন্তু বিশেষ পরিস্থিতির কারণে ভিসাধারীরা বাহরাইনে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে তিন মাস বাড়ানো হবে। এতে অনেক যাত্রী নতুন করে ভিসা করার ঝামেলা ছাড়াই পরে বাহরাইনে ভ্রমণ করতে পারবেন।

কর্তৃপক্ষের আন্ডারসেক্রেটারি শেখ হিশাম বিন আবদুলরহমান আল খলিফা বলেন, “বর্তমান পরিস্থিতিতে ভ্রমণকারীদের দুর্ভোগ কমানো এবং তাদের সুবিধা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। সরকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।”

এনপিআরএ ভিসাধারীদের সর্বশেষ তথ্য ও নির্দেশনার জন্য সরকারি চ্যানেল, কল সেন্টার ১৭০৭৭০৭৭, হোয়াটসঅ্যাপ সেবা, অনলাইন ভার্চুয়াল সহকারী বা ইমেইল info@npra.gov.bh অনুসরণ করার পরামর্শ দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের ফলে বাহরাইনে আটকে পড়া ভিজিট ভিসাধারী এবং যারা ফ্লাইট বাতিলের কারণে ভ্রমণ করতে পারেননি, তারা সাময়িক স্বস্তি পাবেন।

পড়ুন: রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন