বিজ্ঞাপন

ওমানে ড্রোন হামলা, ধ্বংসাবশেষ পড়ে নিহত ২ প্রবাসী শ্রমিক

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে ওমানের সোহর প্রদেশে ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় দুই প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

বিজ্ঞাপন

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, একটি ড্রোন শিল্পাঞ্চলে পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওমানের বিভিন্ন জ্বালানি স্থাপনা ও সমুদ্রপথে একাধিক হামলার ঘটনার পর এই নতুন ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ওমানের সোহর প্রদেশে একটি ড্রোন ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে দুইজন নিহত হয়েছেন বলে ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। একটি নিরাপত্তা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি সোহরের আল-আওয়াহি শিল্পাঞ্চলে পড়ে। এতে দুই প্রবাসী শ্রমিক নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
এছাড়া একই প্রদেশে আরেকটি ড্রোনও ভূপাতিত হয়েছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন