বিজ্ঞাপন

সাইবার বুলিং অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে সাইবার বুলিংয়ের অভিযোগের প্রেক্ষিতে এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম গোলাম রাব্বানী। তিনি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এবিএম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

ওই অফিস আদেশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের একজন শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীকে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হুমকিমূলক আচরণের অভিযোগে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী এই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। সাময়িক বহিষ্কারকালীন তিনি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে অবস্থান করতে পারবেন না।

এর আগে, গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফেসবুকে সাইবার বুলিং ও অশালীন মন্তব্য করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী।

পড়ুন- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

দেখুন- ডিবি অফিসের ভয়াল অভিজ্ঞতা সংসদে শোনালেন পানিসম্পদমন্ত্রী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন