দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখতে ঢাকার দোহার উপজেলায় উপজেলা মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে সুলভ মূল্যে ডিম, দুধ ও মাংস বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে নির্ধারিত মূল্যে মাংস ৬৫০ টাকা কেজি, মুরগি মাংস, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম ২৮ টাকা হালিতে বিক্রয় কার্যক্রম চালু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর অবধি উপজেলার জয়পাড়া কালেমা চত্বর এলাকায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেনের সভাপতিত্বে অস্থায়ী বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বাজারমূল্যের তুলনায় কম দামে ডিম, দুধ ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়।
বিক্রয়কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই ক্রেতাদের দীর্ঘ সারি। অনেকেই নির্ধারিত মূল্যে মাংস ৬৫০ টাকা কেজি, দুধ প্রতি লিটার ৮০ টাকা, ডিম ২৮ টাকা হালিতে ক্রয় করতে ভিড় করছেন। বাজারে এসব পণ্যের দাম সুলভ মূল্যের বিক্রয় কেন্দ্রে তুলনামূলক কম হওয়ায় ক্রেতাদের অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
দোহার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম হোসেন বলেন, রমজান উপলক্ষে নি¤œ ও মধ্যবিত্ত পরিবার সুলভ মূল্যে মাসব্যাপি দুধ, ডিম ও মাংস কিনে খেতে পারেন সেজন্য সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে। রমজান মাস এলেই কিছু অসাধু ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দেয়। যার কারণে সকল পণ্য মধ্যবিত্ত পরিবারের নাগালের বাইরে চলে যায়। সে বিষয়টি মাথায় রেখে আমরা সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছি। অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করা হয়েছে। রমজানজুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রি করে বা বাজারে অস্থিরতা তৈরির চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদেরর ভেটেনারী সার্জন আতিকুর রহমান, উপ সহকারী আব্দুর রহমান, সিইএ নুরুল আলম স্বপন, এলপি ফিরোজ আলমসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
পড়ুন- ইরানের যুদ্ধ কৌশলের নেপথ্যে রয়েছে পুতিনের ‘অদৃশ্য হাত’: ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী


