বিজ্ঞাপন

ময়মনসিংহ ত্রিশাল সমিতির সভাপতি ডা: মতিউর সাধারণ সম্পাদক খোকন নির্বাচিত

ময়মনসিংস্থ ত্রিশাল সমিতির আয়োজনে শুক্রবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটোরিয়ামে ত্রিশাল সমিতি,ময়মনসিংহের আয়োজনে ইফতার মাহফিল ও সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্ব সাধারণ সভায় ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিশাল সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য এডভোকেট জালাল উদ্দিন, আজাহারুল ইসলাম,সাচ সার্চ কমিটির সদস্য সাংবাদিক মোখলেছুর রহমান সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে দ্বিতীয় পর্বে সর্বসম্নতভাবে আগামী ৩ বছরের জন্য নির্বাহী পরিষদের সভাপতি পদে ময়মনসিংহ মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মতিউর রহমান ও সাধারন সম্পাদক পদে ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র, বিশিষ্ট ব্যবসায়ী আমিনুল ইসলাম খোকন নির্বাচিত হয়েছেন ।

নব নির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত সকলের কাছে সার্বিক সহযোগিতা চেয়েছেন। ইফতার মাহফিলে সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও সদস্য যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন