বিজ্ঞাপন

মাগুরায় জাতীয় পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নে জাতীয় পার্টির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকালে দক্ষিণ মাগুরার গোপালগ্রাম, শত্রুজিৎপুর, বেরইল পলিতা ও কুচিয়ামোড়া এই চার ইউনিয়ন নিয়ে গঠিত জাতীয় পার্টির এই আয়োজন অনুষ্ঠিত হয়।

মাল্টা প্রবাসী ও মাগুরা-২ আসনের জাতীয় পার্টির এমপি পদপ্রার্থী মো. মশিয়ার রহমানের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠানে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির কর্মী গোপালগ্রাম ইউনিয়নের শ্যামপুর গ্রামের সিবাদুল ইসলামের বাড়িতে এই ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। এসময় ইফতার ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় অনলাইনে ভিডিও কলের মাধ্যমে নেতাকর্মীদের খোঁজখবর নেন জাতীয় পার্টির এই নেতা মো. মশিয়ার রহমান।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় জেলা কারাগারের উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন