গাজীপুরের টঙ্গী এলাকায় ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু’পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে অংশ নেয় মেট্রোপলিটন পুলিশ এবং স্থানীয় প্রশাসনের সদস্যরা।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে ফুটপাত ও সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট, টংঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অনেক স্থানে ব্যবসায়ীরা মহাসড়কের রাস্তার অংশ দখল করে দোকান বসানোর কারণে দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল।
সংসদ সদস্য বলেন, মহাসড়ক দখল করে কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকতে দেওয়া হবে না। সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে উচ্ছেদ অভিযানে সড়কের দুই পাশ অনেকটাই দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। তারা আশা করছেন, নিয়মিত নজরদারি থাকলে ভবিষ্যতে আর কেউ অবৈধভাবে সড়ক দখল করতে পারবে না।
পড়ুন : গাজীপুরে কারখানায় চাঁদাবাজি ও হামলায় সুপারভাইজারসহ তিন শ্রমিক আহত


