বিজ্ঞাপন

নওগাঁয় মোটর শ্রমিক সদস্যের পরিবারে অনুদান

নওগাঁয় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মৃত্যুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান ও সন্তানদের শিক্ষা ভাতা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় শহরের মোটর শ্রমিক ইউনিয়ন চত্বরে এ আর্থিক অনুদান প্রদান করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।

এসময় জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি সৈয়দ রেজাউল করিম মোস্তফা কালিমি বাবু, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য মমিনুল হক চঞ্চল, হাসান আলী সরদার, আল মামুন, গোলাম রাব্বানী, নাসির উদ্দিন, সেলিম, ফারুক হোসেন, আজিজুলসহ সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান- মোটর শ্রমিক ইউনিয়নের ১০৯ জন মৃত্যুবরণকারী প্রত্যেক সদস্য পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ২১ লাখ ৮০ হাজার এবং শিক্ষা ভাতা হিসেবে ৫৩ জনের মাঝে ৩ লাখ ১৮ হাজার টাকা অনুদান দেওয়া হয়।

পড়ুন- লেবাননে ইসরায়েলের হামলায় অন্তত ১২ চিকিৎসাকর্মী নিহত

দেখুন- যশোরে ‘ক্রি/স্টা/ল আ/ই/স’ মা/দ/ক তৈরির কাঁচামালসহ নারী আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন