বিজ্ঞাপন

নওগাঁয় নিজ বাড়িতে মিলল অর্ধগলিত মরদেহ

নওগাঁর মহাদেবপুরে গৌতম সরকার (৪৫) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবগঞ্জ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত গৌতম সরকার উপজেলার ওই এলাকার অরুণ সরকারের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, কয়েক বছর আগে নিহত গৌতম সরকারের স্ত্রী-সন্তান ছেড়ে চলে যায়। এরপর থেকে তিনি একাই ওই বাড়িতে বসবাস করতেন। আজ সকালে ওই ঘর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানায়। পরে পুলিশ খবর পেয়ে ঘরের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করে।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের

দেখুন- সম্ভাবনার উদ্যোগে ‘পুস্পকলির’ ইফতার আয়োজন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন