পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকাল ৩টায় পটিয়া পৌরসভার ইন্দ্রপোল মীনা কনভেনশন হলে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর এবং সঞ্চালনা করেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এনাম এমপি বলেন, পটিয়ার জনগণ দীর্ঘ দেড় যুগ ধরে গণতন্ত্রের স্বাদ থেকে বঞ্চিত ছিলেন। তৎকালীন পতিত ফ্যাসিবাদী সরকারের নিপীড়ন ও দমন-পীড়নের যাঁতাকলে পড়ে জনগণকে কঠিন সময় পার করতে হয়েছে। বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দিয়েছে। সেই আস্থার প্রতিদান হিসেবে জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তিনি আরও বলেন, প্রিয় পটিয়াবাসী আমাকে ভালোবেসে এবং অনেক আশা নিয়ে বিপুল ভোটে জাতীয় সংসদে পাঠিয়েছেন। আমি পটিয়ার সার্বিক উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সেবক হিসেবে কাজ করে যাবো। পটিয়ায় কোনো ধরনের অন্যায়, অবৈধ কর্মকাণ্ড, চাঁদাবাজি, দখলবাজি কিংবা মাদক ব্যবসা বরদাস্ত করা হবে না। যারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন এমএসসি, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফজল আহমদ চৌধুরী, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন, মনির আহমেদ সেলিম, মঈনুল আলম ছোটন, সাইফুদ্দিন আহমেদ, হাজী আবুল বশর, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম, হাজী আবুল কাশেম, আবদুল মাবুদ, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, আলহাজ্ব ইসমাইল হোসেন, মোহাম্মদ নাজমুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়া বক্তব্য রাখেন পটিয়ার ১৭টি সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ, পৌরসভার ৯টি সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সাবেক সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য সচিব আবদুল কাদের, পৌরসভা শ্রমিক দলের সাবেক সভাপতি মোহাম্মদ আবছার, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর রহমান, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য সচিব আলমগীর আলম, উপজেলা মহিলা দলের সভাপতি সাজেদা ইয়াসমিন রেখা, সাধারণ সম্পাদক হালিমা বেগম, পৌরসভা মহিলা দলের সভাপতি রিনা আক্তার, সাধারণ সম্পাদক জয়নাব বেগম, উপজেলা ওলামা দলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব মৌলানা ইব্রাহিম, পৌরসভা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন, শাহাদাত হোসেন ও রেজাউল করিম মিজান প্রমুখ।
পড়ুন : সমস্যার সমাধানের বাতিঘর: মানবিকতায় অনন্য চট্টগ্রামের ডিসি জাহিদুল ইসলাম


