বিজ্ঞাপন

জ্বালানি তেল বিক্রিতে সব ধরনের বিধিনিষেধ তুলে নিল সরকার

জ্বালানি তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থাসহ সব ধরনের বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। রোববার (১৫ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী বলেন, তিন কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, বেশ কিছু তেলের জাহাজ এসেছে। দ্বিতীয়ত, সামনে ঈদ এবং তৃতীয় কারণ হলো বোরো মৌসুম।

তেলের দাম বাড়ানোর বিষয়ে তিনি বলেন, এ নিয়ে উদ্বেগ অস্বাভাবিক কিছু না। তবে আমরা জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার চেষ্টা করব। যতক্ষণ অর্থনীতি চাপ সইতে পারবে, ততক্ষণ দাম বাড়ানোর পরিকল্পনা নেই।

এর আগে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম শনিবার সাংবাদিকদের বলেন, ঈদযাত্রার চাপ বিবেচনায় দূরপাল্লার বাসসহ গণপরিবহনে জ্বালানি নেওয়ার ক্ষেত্রে আর কোনো সীমা রাখা হবে না।

তিনি বলেন, রোববার থেকে ঈদযাত্রার চাপ বাড়বে। বিষয়টি বিবেচনায় নিয়ে আগেই গণপরিবহনের জন্য পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার রাত থেকেই দূরপাল্লার বাস ও অন্যান্য গণপরিবহনে তেল নেওয়ার কোনো সীমা থাকবে না।

পড়ুন: ৩ দেশের মার্কিন ঘাঁটি ধ্বংস করেছে ইরান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন