মাদারীপুরের শিবচরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে সেলিম শিকদার নামের এক কৃষকের গোয়ালঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। গোয়ালঘরে থাকা ২ টি গরু আগুনে পুড়ে মারা গেছে। এতে কৃষকের ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থদের।
জানা যায়, রবিবার (১৫ মার্চ) দুপুরে জেলার শিবচর পৌরসভার যাদুয়ারচর গ্রামের কৃষক সেলিম শিকদারের গোয়ালঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। নিমিশেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে পুড়ে ২ টি গরু মারা গিয়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবী। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি।
শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ বলেন, আমরা অগ্নিকান্ডের খবর পেয়ে রওনা দিয়েছিলাম। পরে আবার স্থানীয়রা ফোনে জানান আগুন নিভানো হয়েছে আপনাদের আসার প্রয়োজন নেই।
পড়ুন- অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান


