বিজ্ঞাপন

ঈদে চার দিনের ছুটি আখাউড়া স্থলবন্দরে

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি–রপ্তানি কার্যক্রমে ছুটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে টানা চার দিন বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।
স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২২ মার্চ রবিবার পর্যন্ত চার দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি–রপ্তানি বন্ধ থাকবে। এছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বৃহস্পতিবারও বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হবে।
আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী নেসার আহমেদ ভূঁইয়া বলেন, গত ৯ মার্চ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিষয়টি ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য আমদানি–রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
ছুটি শেষে সাপ্তাহিক বন্ধের পর আগামী ২৮ মার্চ থেকে আবারও বন্দরের আমদানি–রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

বিজ্ঞাপন

পড়ুন:সংসদের সাউন্ড সিস্টেম ও হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ

দেখুন:সরকারী অফিসে কর্মকর্তার গোপন কক্ষ, রয়েছে অনৈতিক কাজের উপকরণও | 

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন