বিজ্ঞাপন

প্রবাসীর ভালোবাসায় আখাউড়ার ১১০ পরিবারে ঈদের হাসি

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভাগাভাগি করে নেওয়ার উৎসব। সেই আনন্দকে আরও একটু ছড়িয়ে দিতে প্রবাসীর সহায়তায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১১০টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে মুরগিসহ ঈদ উপহার। ছোট এই আয়োজন যেন অনেক ঘরে এনে দিল ঈদের আগাম হাসি।

বিজ্ঞাপন


সোমবার বেলা সোয়া ১১টার দিকে পৌর এলাকার তারাগন গ্রামের মোয়াজ্জেম বাড়িতে নুর নাহার ফাউন্ডেশনের উদ্যোগে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়। আয়োজনের শুরুতেই ছিল দোয়া। এরপর একে একে সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে মুরগি, সেমাই, পোলাওয়ের চাল, চিনি, দুধ ও আটা—ঈদের রান্নার প্রয়োজনীয় কিছু সামগ্রী।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর মো. বাহার মিয়া।
সভাপতিত্ব করেন তারাগণ গ্রামের হাজী রুস্তম খান।


উপহার পেয়ে অনেকেই আনন্দে আপ্লুত হন। তাহমিনা ও মীনা বলেন, ঈদের জন্য ঘরের যে আয়োজন দরকার, তার বেশির ভাগই আজ পেয়ে গেলাম। এতে ঈদের খরচের চাপ অনেকটাই কমে গেল।


আয়োজনের উদ্যোক্তা মো. ইয়াছিন জানান, কয়েক বছর ধরে প্রবাসী পরিবারের সহায়তায় তারা এই উদ্যোগ চালিয়ে আসছেন। তাঁর ভাষায়, “যাদের হাতে উপহার তুলে দিই, তাদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”


ঈদের আগে এমন ছোট ছোট উদ্যোগই অনেক পরিবারের ঘরে এনে দেয় স্বস্তি আর উৎসবের উষ্ণতা।

পড়ুন- ইরানে কঠোর হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি আরবের

দেখুন-‘অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন