বিজ্ঞাপন

জামালপুরে কাটাখালি জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত

জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮ কিলোমিটার দীর্ঘ কাটাখালি জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বিজ্ঞাপন

দেশব্যাপী নদী–নালা, খাল ও জলধার খনন এবং পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে খালপাড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান অতিথি প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে, তবে বাংলাদেশ সরকার সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে বিদেশে আটকে পড়া প্রবাসীদের দেশে ফিরিয়ে আনতে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এছাড়া যারা বিমানের টিকিট কিনেও নির্ধারিত সময়ে ফ্লাইটে যেতে পারেননি, তাদের টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

তার বক্তব্যে তিনি আশা প্রকাশ করে বলেন, কাটাখালি জিয়া খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা কমবে, কৃষিকাজে সুবিধা বাড়বে এবং স্থানীয় পরিবেশের উন্নয়ন ঘটবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে।

পড়ুন- খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেখুন- ইরান ময়দানে নামালো আসল জিনিস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন