বিজ্ঞাপন

পটিয়া প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পটিয়ার আনন্দ নগর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পটিয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য আব্দুর সোবাহান এবং রাহাত আলী স্কুলের প্রধান শিক্ষক এটিএম তোহা।

পটিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, যুবদল নেতা হারুনুর রশিদ, পটিয়া পৌরসভা জামায়াতের আমির সেলিম উদ্দিন মাস্টার, গাউছিয়া মানবিক পটিয়া উপজেলার সদস্য সচিব মাওলানা মো. ইসহাক, বিজয় টিভির চন্দনাইশ প্রতিনিধি জাবের বিন আরজু, আনন্দ টিভির চন্দনাইশ প্রতিনিধি আমিন উল্লাহ টিপু, দৈনিক বাংলাদেশ সমাচারের চট্টগ্রাম প্রতিনিধি মো. ওয়াসিম, ছাত্র সমন্বয়ক তালহা রহমান ও আবু ছিদ্দিক, হকার সমিতির সভাপতি আসহাব উদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক নুরুল আলম, ক্রীড়া সংগঠক লিয়াকত আলী এবং সমাজসেবক পলাশ ধর।

এ সময় আরও উপস্থিত ছিলেন পটিয়া প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক আ ন ম সেলিম, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, দপ্তর সম্পাদক মোরশেদ আলম, প্রচার সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, ক্রীড়া সম্পাদক গিয়াস উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক সঞ্জয় সেন, সদস্য রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, হেলাল উদ্দিন নিরব, রবিউল হোসেন, ওসমান আহমেদ, মাঈনু, রাকিব, ইমরান হোসেন মুন্না ও সাইফুল ইসলাম প্রমুখ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও ঐক্য আরও জোরদার করতে হবে।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদের দায়িত্ব গ্রহণ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন