ঢাকার দোহার উপজেলায় চর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। সোমবার রাতে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে ও এসআই মো. জুবাইদুল হকের সঙ্গীয় অফিসার এসআই জীবন চন্দ্র বর্মণ ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনাকালে এ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।
দোহার থানা সূত্রে জানায়, মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকায় মালেক সিকদারের চা দোকানের সামনে সরকারী পাকা রাস্তার সামনে থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ আট হাজার টাকাসহ পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
আসামীরা হলেন, উপজেলার চর কুশাইচর এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে জাহিদুল ইসলাম জুম্মন (৩২), মো. রাশেদের ছেলে হাসান (২৩), আঃ কুদ্দুছের ছেলে ইয়াছিন (২৩), নারায়ণপুর এলাকার মৃত আহম্মদ মৃধার ছেলে আবুল মৃধা (৪০), কার্তিকপুরের মৃত আক্কাছ আলীর ছেলে রাকিবুল ইসলাম রাকিব (৩০) ও শ্রী কৃষ্ণপুরের জলিল মোল্লার ছেলে জয় মোল্লা (১৫)।
এ বিষয়ে দোহার থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী মামলা রুজু পূর্বক আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। দেশকে বাচাতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সব সময় এ অভিযান অব্যাহত থাকবে।
পড়ুন:ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত
দেখুন:প্রতারণার শিকার হয়ে নিজেই শুরু করেন প্রতারণা
ইমি/


