ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের শামীম হোসেনের ৫ বছরের মেয়ে ফাতেমা দুপুরে নানাবাড়ী পাঁচকাহুনিয়া গ্রামে যায়। গাড়ি থেকে নেমে রাস্তা পার হতে গেলে প্রাণ কোম্পানীর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন জানান,ট্রাকের চাপায় একজন শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে চালক পলাতক রয়েছে।
পড়ুন:৬৮ পদে তথ্য অধিদপ্তরে নিয়োগ
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


