সাপ্তাহিক পত্রিকা সময় ও কথা’র আয়োজনে “সিয়াম সাধনা: মানবজীবনে তার প্রভাব” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে এই আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাভিশন টেলিভিশনের প্রধান সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু নাঈম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, নাগরিক টেলিভিশনের প্ল্যানিং এডিটর মোঃ এরফানুল হক নাহিদ, বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মোঃ হারুন-উজ-জামান ভূঁইয়া, টি,কে গ্রুপের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, দুলাল-কাজী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী ইমাম হাসান, সাপ্তাহিক সময় ও কথা পত্রিকার সম্পাদক সোহেল রানা’সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
পড়ুন:পহেলা বৈশাখ ২২ হাজার কৃষককে কৃষক কার্ড দেবে সরকার
দেখুন:ঝাড়ফুঁকের নামে ৪৩ বছর ধরে প্রতারণা করেন তিনি |
ইমি/


