বিজ্ঞাপন

শ্রীদেবীর চেন্নাইয়ের জমি নিয়ে আইনি লড়াই, হাইকোর্টে অভিনেত্রীর স্বামী-সন্তান

বলিউডের প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর রেখে যাওয়া সম্পত্তি ঘিরে নতুন করে শুরু হয়েছে আইনি জটিলতা। প্রায় ৩৮ বছর আগের একটি জমি কেনাবেচা এখন আদালতে গড়িয়েছে। এই মামলায় মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চলচ্চিত্র প্রযোজক বনি কাপুর এবং তার দুই মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর।

বিজ্ঞাপন

জানা গেছে, চেন্নাইয়ের ইস্ট কোস্ট রোড (ইসিআর)-এ অবস্থিত প্রায় ৪.৭ একর জমি ১৯৮৮ সালে কিনেছিলেন শ্রীদেবী। দীর্ঘদিন শান্ত থাকা এই সম্পত্তি নিয়েই এখন শুরু হয়েছে বিরোধ, যেখানে একাধিক পক্ষ মালিকানা দাবি করছে।

সাম্প্রতিক সময়ে মাদ্রাজ হাইকোর্ট মামলাটি গ্রহণ করেছে এবং আগামী ২৬ মার্চ শুনানির দিন নির্ধারণ করেছে। ততদিন পর্যন্ত নিম্ন আদালতে চলমান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়া হয়েছে। এর আগে চেঙ্গালপাট্টুর একটি আদালত এই মামলাটি খারিজ করতে অস্বীকৃতি জানিয়ে বলেছিল, পুরো বিষয়টি বিচার করতে পূর্ণাঙ্গ ট্রায়াল প্রয়োজন।

এই বিরোধের সূত্রপাত হয় চন্দ্রাবানু নামে এক নারী এবং তার দুই সন্তান এম.সি. শিবকামী ও এম.সি. নাটারাজনের দাবির মাধ্যমে। তারা অভিযোগ করেন ১৯৮৮ সালের জমি বিক্রির চুক্তি বৈধ ছিল না।  ২০২৩ সালে প্রতারণার মাধ্যমে মালিকানার কাগজ (পাট্টা) নেয়া হয়েছে। তাদের দাবি, তারা সম্প্রতি এই বিষয়টি জানতে পেরেই ২০২৫ সালে মামলা দায়ের করেন।

অন্যদিকে কাপুর পরিবার এসব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে। তাদের দাবি চন্দ্রাবানুর সঙ্গে জমির মূল মালিক এম.সি. চন্দ্রশেখরনের বিয়ে আইনত বৈধ নয়।  কারণ, প্রথম স্ত্রী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করা হয়েছিল, যা আইনে অবৈধ। তাদের অভিযোগ, এই গুরুত্বপূর্ণ তথ্য আদালতে ইচ্ছাকৃতভাবে গোপন করা হয়েছে। কাপুর পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই তথ্য গোপন করা আদালতকে বিভ্রান্ত করার চেষ্টা এবং এটি প্রতারণার শামিল।

পড়ুন- ৮ ভিসিকে একযোগে অপসারণ, উচ্চশিক্ষা অঙ্গনে অস্থিরতা

দেখুন- এবার লারিজানিকে হ/ত্যা/র দাবি ই/স/রা/য়ে/লের, যা বলছে ইরান!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন