ঈদুল ফিতর উপলক্ষে নওগাঁয় দুই হাজার পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা।
বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। নওগাঁ পৌরসভার বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয় এসব ঈদ সামগ্রী। উপহার পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের আহবায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সদর উপজেলা বিএনপির সদস্য সারওয়ার কামাল চঞ্চল, পৌর যুবদলের যুগ্ন আহবায়ক শামিনূর রহমান শামীম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন, ‘আমাদের নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। সেই আহবানে সাঁড়া দিয়ে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন ঈদ সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছেন। এটা খুবই প্রশংসনীয় একটা উদ্যোগ। তার মতো সমাজের সকল বিত্তবান মানুষের উচিত গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।’
আয়োজনকারী নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম ভিপি রানা উপস্থিত জনগণের কাছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া, তাঁর কনিষ্ঠ সন্তান প্র্যাত আরাফাত রহমান কোকো এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চান।
পড়ুন- ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১২ কি.মি. জুড়ে যানজট, ধীরগতিতে চলছে গাড়ী


