নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট আলম খানের উদ্যোগে স্থানীয় শতাধিক দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ বুধবার বিকালে উপজেলা সদর ইউনিয়নের আগারপাড়া এলাকায় এসব সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের আহবায়ক এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুরসহ স্থানীয় নেতাকর্মীরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু বলেন, নারায়ণগঞ্জ ১ আসনের নবনির্বাচিত এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু সকল নেতাকর্মীদের দরিদ্র ও সাধারণ নিন্ম আয়ের লোকজনের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি প্রতিটি গ্রাম,মহল্লাকে মাদক মুক্ত করতে ইতিমধ্যে সাড়াশি অভিযান করাচ্ছেন। আমরা রূপগঞ্জবাসি সবাই মিলে সুন্দর ও স্বপ্নের রূপগঞ্জ গড়তে কাজ করছি।
পড়ুন- ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ে ২০ বছরের রেকর্ড ভঙ্গ হতে যাচ্ছে
দেখুন- ব্রাহ্মণবাড়িয়ায় বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক লঞ্চ রুট


