বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা করবে না পাকিস্তান

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগানিস্তানে সামরিক অভিযান পাঁচ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান। বুধবার (১৮ মার্চ) দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

কাবুলের একটি মাদক নিরাময় কেন্দ্রে ভয়াবহ বিমান হামলায় শতাধিক মানুষের মৃত্যুর ঘটনার দুই দিন পর এ যুদ্ধবিরতির ঘোষণা এলো। পাকিস্তান জানিয়েছে, বুধবার মধ্যরাত থেকে আগামী সোমবার মধ্যরাত পর্যন্ত আফগানিস্তানে সব ধরনের হামলা বন্ধ থাকবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সৌদি আরব, কাতার ও তুরস্কসহ বন্ধুপ্রতিম দেশগুলোর অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, এ সময়ের মধ্যে আফগানিস্তান থেকে পাকিস্তানে কোনো হামলা হলে দ্বিগুণ শক্তিতে সামরিক অভিযান পুনরায় শুরু করা হবে।

পাকিস্তানের ঘোষণার পর তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদও পাল্টা ঘোষণা দিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত রাখার কথা জানিয়েছেন।

এর আগে, সোমবার রাতে কাবুলের ‘ওমিদ’ নামের একটি মাদক নিরাময় কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। বুধবার নিহতদের স্মরণে কাবুলে একটি বড় গণজানাজা অনুষ্ঠিত হয়।

তবে পাকিস্তানের দাবি, তারা কোনো নিরাময় কেন্দ্র নয়; বরং ‘সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও সামরিক স্থাপনা’ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই স্থাপনাটি ড্রোন সংরক্ষণ ও আত্মঘাতী হামলাকারীদের প্রশিক্ষণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।

অন্যদিকে আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানি এই হামলাকে ‘কাপুরুষোচিত অপরাধ’ বলে উল্লেখ করে এর প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন।

পড়ুন:

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন