বিজ্ঞাপন

বারদী-সোনারগাঁও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ৭০০ পরিবারে ঈদ উপহার, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত!

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে ৭০০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বারদী-সোনারগাঁও সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এ মানবিক কার্যক্রমে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সংস্থাটি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য, যা পেয়ে উপকারভোগীদের মুখে ফুটে ওঠে স্বস্তির হাসি।

উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা আলমগীর সরকার, সভাপতি ডা. তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, অর্থ সম্পাদক সালাউদ্দিন, সহ-সভাপতি কৃষিবিদ সেলিমসহ মাহবুব আলম, ডা. সাইফুল, বিল্লাল, মো. আনোয়ার, আবু বক্কর, শফিক রানা এবং সংস্থার অন্যান্য সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই তাদের মূল লক্ষ্য। তারা চান, ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ুক। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে আরও বড় পরিসরে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এ ধরনের উদ্যোগ তাদের জীবনে স্বস্তি এনে দেয় এবং ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলে। স্থানীয় এলাকাবাসীও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

পড়ুন: ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা করবে না পাকিস্তান

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন