বিজ্ঞাপন

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা সদর উপজেলায় অনুরুদ্ধ চন্দ্র (৭) এবং অপুর্ব চন্দ্র (৪) নামের দুই শিশু খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অনুরুদ্ধ চন্দ্র ওই গ্রামের নসচন্দ্রের ছেলে এবং অপুর্ব চন্দ্র একই গ্রামের রবিন চন্দ্রের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বাদিয়াখালি ইউপি সদস্য সানা মিয়া। তিনি স্থানীয়দের বরাত দিয়ে মুঠোফোনে জানান, বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশে মন্দির চত্তরে অপুর্ব ও অনুরুদ্ধসহ কয়েকজন শিশু খেলছিল। এরই মধ্যে অনুরুদ্ধ ও অপুর্ব বোতলে পানি আনতে মন্দিরের পাশে খালে যায়। এদিকে বাকি শিশুরা খেলার এক পর্যায়ে তারা নিজ বাড়িতে যায়। দীর্ঘ সময়ে বাড়িতে না আসায় দুই শিশুর পরিবার খুঁজতে বের হয়। পরে ওই সহপাঠীদের কাছে জানতে পারে, অপুর্ব ও অনুরুদ্ধ বোতলে পানি আনতে গেছে। তাৎক্ষণিক পরিবারের লোকজন খালে নেমে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। ঘটনার পর এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, বাদিয়াখালি ইউনিয়নের চুনিয়াকান্দি এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক কাঁকন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন