ঠাকুরগাঁওয়ে দরিদ্র পরিবারের মাঝে ৫ টাকায় ঈদের বাজার দিয়েছে “সহায়” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ৫০০ দরিদ্র পরিবারের মাঝে তুলে দেয়া হয় এ ঈদের বাজার।
এতে ছিল সেমাই, চিনি, গুড়া দুধ, তেল, চাল, আলু, পেঁয়াজ, বিস্কুটসহ একটি করে মুরগি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জেলার দরিদ্র মানুষের জন্য কাজ করে যাচ্ছে সহায় নামে এই সংগঠনটি। তাদের প্রতিটি উদ্যোগ ব্যতিক্রমী। অসহায় মানুষেরা ঈদের দিনটি যেনো পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারের সেই লক্ষ্যেই এ বাজার দেয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক , নাজমুল হোসেন সুমন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খাইরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সহায় এর উপদেষ্টা আহমেদুর রহমান কাজল, সংগঠনের সভাপতি ফখরুল আলম লিফাত, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন সাগরসহ অনেকে।
২০১৮ সাল থেকে এ পর্যন্ত কাজ করে যাচ্ছে সহায় নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
পড়ুন : প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক কাঁকন


