বিজ্ঞাপন

ইরানি তেলের ওপর বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র: মার্কিন অর্থমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে ইরানি তেলের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক সাক্ষাৎকারে এ ইঙ্গিত দিয়েছেন।

ফক্স বিজনেসকে দেওয়া ওই সাক্ষাৎকারে বেসেন্ট বলেন, প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র নিজস্ব তেলের মজুত থেকেও বাজারে সরবরাহ বাড়াতে পারে, যাতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি স্থিতিশীল থাকে।

তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই ইরানি তেলবাহী ট্যাংকারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালি ত্যাগ করতে শুরু করেছে। এতে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা মিলছে।

বিষয়টি নিয়ে শিগগিরই আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের ওপর আজ ‘সবচেয়ে বড় হামলা প্যাকেজ’ চালাবে যুক্তরাষ্ট্র: পিট হেগসেথ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন