বিজ্ঞাপন

হংকং অ্যাওয়ের মতো সিঙ্গাপুরে খেলবে বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের আর সম্ভাবনা নেই। ‘সি’ গ্রুপ থেকে ইতোমধ্যে সিঙ্গাপুর এশিয়া কাপ নিশ্চিত করেছে। তাই ৩১ মার্চ সিঙ্গাপুরে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।

বাংলাদেশ দল আগামীকাল রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবে। আজ সন্ধ্যায় কিংস অ্যারেনায় বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আসন্ন দুই ম্যাচ নিয়ে মিডিয়ায় কথা বলেছেন। অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘আমরা হংকংয়ের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের প্রথমার্ধে যেমন খেলেছিলাম, তেমনই খেলব। ফরমেশন কিছুটা পরিবর্তন হতে পারে। আমরা আজ সেই অনুশীলনই করব।’

ম্যাচের কৌশল ও পরিকল্পনা সাধারণত কোচ-অধিনায়ক গোপনই রাখেন। অধিনায়ক জামাল সেটা খোলাসা করে ভিন্ন কৌশল নাকি গোপনীয়তা ভাঙলেন খানিকটা ধূম্রজাল সৃষ্টি করলেন। বাংলাদেশ দল আন্তর্জাতিক পর্যায়ে শেষ মুহূর্তে গোল হজম করে। এটা নিয়ে প্রশ্ন হলে অধিনায়ক বলেন, ‘এক ম্যাচে (হংকং) এ রকম হয়েছে। আমরা নিজেদের খেলা নিয়ে বেশি ভাবছি।’

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে। ভিয়েতনাম র্যাংকিংয়ে সিঙ্গাপুরের চেয়ে এগিয়ে। শক্তিশালী দলের বিপক্ষে খেলা বাংলাদেশের জন্য অত্যন্ত সহায়ক বলে মনে করেন কোচ, ‘সিঙ্গাপুরের আগে ভিয়েতনাম ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ২ ম্যাচই ৩ পয়েন্টের জন্য খেলব। যা আমরা সচারাচর করি।’

জাতীয় দলের ফরোয়ার্ড শেখ মোরসালিন খানিকটা ইনজুরিতে ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তার অবস্থা ভালোই মনে করছেন কোচ, ‘সে আমাদের সাথে যাচ্ছে। টেস্টের পজিটিভ ফলাফল এসেছে। তিন-চার দিনের মধ্যে অনুশীলন করবে এবং দেখা যাক ভিয়েতনাম ম্যাচে কতক্ষণ খেলতে পারবে।’

বিজ্ঞাপন

পড়ুন : ফিফার সঙ্গে ইউটিউবের চুক্তি, বিশ্বকাপ ম্যাচের অংশবিশেষ দেখা যাবে সরাসরি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন