ঢাকার ধামরাই উপজেলায় কিছু মুসল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) সকাল সাড়ে ৭টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফভাগ এলাকায় এ জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, নারী-পুরুষসহ প্রায় ৫০ জন মুসল্লি অংশ নেন এই জামাতে। তারা ১২ তাকবিরের মাধ্যমে ঈদের নামাজ আদায় করেন, যা অনেকের মতে সুন্নাহসম্মত একটি পদ্ধতি হিসেবে পরিচিত। এই নামাজের ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।
আয়োজকরা জানান, পূর্বে শরীফভাগ এলাকার মুসল্লিরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে
ঈদের নামাজ আদায়ের জন্য ঢাকার পূর্বাচল এলাকায় যেতেন। তবে গত পাঁচ বছর ধরে তারা নিজ এলাকায়ই নিয়মিতভাবে জামাতে নামাজ আদায় করে আসছেন। শুরুতে কিছু সামাজিক ও প্রশাসনিক প্রতিবন্ধকতা থাকলেও বর্তমানে তা অনেকটাই কাটিয়ে উঠেছেন তারা।
ধামরাইয়ের শরীফভাগ এলাকায় অনুষ্ঠিত এই ঈদের নামাজ শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। নামাজ শেষে মুসল্লিরা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।
পড়ুন- বাসে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগে বিভিন্ন এলাকায় জরিমানা
দেখুন- মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের ধীরগতিতে ভোগান্তি


