জামালপুর শহরের হযরত শাহজামাল (রহঃ) এর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
এছাড়াও সাত উপজেলার ৫৫টি মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় হযরত শাহজামাল (রহঃ) এর কেন্দ্রীয় ঈদ গাঁ মাঠে অনুষ্ঠিত হবে। জেলার অন্য মাঠগুলোতে ঈদ জামাত সকাল ৮টা থেকে ১০টার মধ্যে অনুষ্ঠিত হবে। একই ঈদ গাঁ মাঠে একাধিক জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আবহাওয়া দুর্যোগপুন ও বৃষ্টি থাকলে মসজিদে মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
পবিত্র ঈদুল ফিতরের জামাতের জন্য জেলা জুড়ে প্রত্যেক গ্রামেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
পড়ুন- সৌদিতে ইরানের হামলায় নিহত মোশাররফের মরদেহ দেশে এসেছে
দেখুন- ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান


