বিজ্ঞাপন

এশিয়া কাপ আরচ্যারি : পদকজয়ীদের জন্য বোনাস ঘোষণা

এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টে (স্টেজ-১) অংশ নিতে আজ (শুক্রবার) বিকেলে থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। ১০ সদস্যের দলে পুরুষ ৬ ও নারী আরচ্যার ৪ জন। রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

আরচ্যারদের ভালো পারফরম্যান্সে উদ্বুদ্ধ করতে পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সদস্য ও ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। স্বর্ণ জিতলে এক হাজার ডলার অর্থ পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি। এ ছাড়া যেকোনো পদক জিততে পারলেই আরচ্যারদের জন্য থাকছে অর্থ পুরস্কার, জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ। 

গত বছরের জুনে সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়া কাপ (স্টেজ-২) আরচ্যারি টুর্নামেন্টে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে জাপানের মিয়াতা গাকুতোকে পরাজিত করে স্বর্ণপদক জিতেছিলেন আলিফ। এতে তাৎক্ষণিকভাবে চপল আলিফকে এক হাজার ডলার দিয়েছিলেন। থাইল্যান্ডেও স্বর্ণপদক জয়ের ব্যাপারে দারুণ আশাবাদী আব্দুর রহমান আলিফ। যে প্রস্তুতি হয়েছে তাতে সন্তুষ্ট ফেডারেশনের কর্মকর্তারা। আরচ্যাররা তাদের পারফরম্যান্স ধরে রাখতে পারলে একাধিক মেডেল জয়ের প্রত্যাশা ফেডারেশনের কর্মকর্তাদের। খেলোয়াড়দের উৎসাহ দিতে টঙ্গীর আরচ্যারি প্রশিক্ষণ কেন্দ্রে গতকাল গিয়েছিলেন ওয়ার্ল্ড আরচ্যারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল, বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের প্রেসিডেন্ট ড. মো. মোখলেসুর রহমান। এ সময় আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদসহ কোচ এবং আরচ্যাররা উপস্থিত ছিলেন। 

পড়ুন- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত

দেখুন- শ্রমিকরা বেতন ভাতা ঈদের আগেই পেয়েছেন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন