বিজ্ঞাপন

ইতিকাফ অবস্থায় আ’লীগ নেতার মৃত্যু

মসজিদে ই’তিকাফ অবস্থায় মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ-এর স্থানীয় নেতা আব্দুল আলী ভূঁইয়া।
শুক্রবার (৩০ রমজান) সকাল ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন


জানা যায়, তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘ প্রায় ৪০ বছর দায়িত্ব পালন করেছেন। গত ১০ দিন ধরে তিনি স্থানীয় গকুলদাশেরবাগ চৌরাস্তা এলাকার একটি মসজিদে ই’তিকাফে ছিলেন।

শুক্রবার সকালে মসজিদের অজুখানায় প্রবেশের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ জুমা একই মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

পড়ুন- মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্রাণ গেছে ৫ বাংলাদেশির : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দেখুন- কাশিমপুরে পলি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন