স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে ইতোমধ্যেই ইতিহাস গড়ার পথে এগিয়ে যাচ্ছে। সনি পিকচার্স বুধবার সকালে এর ট্রেলার প্রকাশ করে। মাত্র ২৪ ঘণ্টায় ৭১ কোটি ৮৬ লাখ ভিউ নিয়ে এটি সর্বকালের সবচেয়ে বেশি দেখা ট্রেলার হয়ে উঠেছে।
এই স্পাইডার-ম্যান ট্রেলারটি আগের রেকর্ডধারী ডেডপুল অ্যান্ড উলভারিনের ৩৬৫ মিলিয়ন ভিউয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র ৮ ঘণ্টার মধ্যেই ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ট্রেলারটি ৩৭৩ মিলিয়ন ভিউ পায়—যা ইতিমধ্যেই ডেডপুল থ্রির রেকর্ড ছাড়িয়ে যায়। মজার ব্যপার, ডেডপুল থ্রি ২০২১ সালের ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’-এর ৩৫ কোটি ৫৫ লাখ ভিউয়ের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছিল।
শুধু সিনেমার ট্রেলারই নয়, ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ এখন পর্যন্ত যেকোনো ধরনের ট্রেলারের মধ্যেই সবচেয়ে বেশি দেখা ট্রেলার। এটি গত বছরের বহুল প্রতীক্ষিত ভিডিও গেম গ্র্যান্ড থেফট অটো সিক্সের ট্রেলারকেও ছাড়িয়ে গেছে, যা ২৪ ঘণ্টায় ৪৭৫ মিলিয়ন ভিউ পেয়েছিল এবং তখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা ভিডিও ট্রেলার ছিল।
পড়ুন- ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত


