বিজ্ঞাপন

জ্বালানি ব্যয় মেটাতে ২০০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার

আসন্ন গ্রীষ্ম মৌসুমে জ্বালানি আমদানি ব্যয় মেটাতে বাংলাদেশ প্রায় ২ বিলিয়ন (২০০ কোটি) ডলার ঋণ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শুক্রবার (২০ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রস্তাবিত ঋণের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর চলমান কর্মসূচি থেকে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার (১৩০ কোটি) এবং এশীয় উন্নয়ন ব্যাংক থেকে প্রায় ৭০০ মিলিয়ন ডলার পাওয়ার আশা করা হচ্ছে। সরকার জুনের মধ্যে বহুপক্ষীয় ঋণদাতা সংস্থাগুলোর কাছ থেকে এই অর্থ সংগ্রহ করতে চায়।

অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর জানান, দাতা সংস্থাগুলোর সঙ্গে তুলনামূলক কম সুদের হারে ঋণ পাওয়ার বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে এডিবির সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আইএমএফ থেকেও অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এই ঋণ পাওয়া গেলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল থাকবে এবং জ্বালানি সরবরাহে সম্ভাব্য সংকট এড়ানো সম্ভব হবে।

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল ঘোষণা মালয়েশিয়ার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন