খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বিকাশ চাকমা (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কবাখালী ইউনিয়নের শুকনোছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
কবাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নলেজ চাকমা (জ্ঞান) বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর থেকে দীঘিনালায় ঝড় বজ্রপাত শুরু হয়। এসময় বাদি চন্দ্র চাকমার ঘরের ভেতরে অবস্থান করছিল। বজ্রপাতে ঘরের ভেতরেই তার মৃত্যু হয়।
দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, নিহতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী আর্থিকভাবে সহায়তা করা হবে।
বিজ্ঞাপন
পড়ুন : মাদারীপুরে যুবদল নেতার উদ্যোগে সহস্রাধিক অসহায়ের মাঝে ঈদবস্ত্র বিতরণ


