গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে হাসান (১৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শক্রবার রাত এগারটার দিকে উপজেলার নাকাইহাট রোডের বড় ব্রীজে এ দূর্ঘনা ঘটে। নিহত হাসান গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের ধর্মপুরের আমিরুল চৌধুরী ছেলে।
স্থানীয়রা জনায়, শক্রবার রাত এগারটার দিকে একটি মোটর সাইকেলে তিনজন বড় সেতু পার হচ্ছিল। পথিমধ্য বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরে সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটর সাইকেলে থাকা তিনজনই গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতলে নিয়ে যান।
সূত্রে জানা গেছে,মোটরসাইকেলে হাসানসহ মোট তিনজন আরোহী ছিলেন। বড় দহ ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে থাকা তিনজনই গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।
হাসানের অবস্থার অবনতি দেখে গোবিন্দগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে মেডিলেল হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আহতদের চিকিৎসা চলছে।
পড়ুন- আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি : প্রধানমন্ত্রী
দেখুন- দেশি-বিদেশি কূটনীতিকদের সাথে প্রধানমন্ত্রীর মতবিনিময়


