বিজ্ঞাপন

‘লর্ড অফ দ্য রিংস’ সিরিজে কেট উইন্সলেট

চলতি বছর নিউজিল্যান্ডে শুরু হচ্ছে জনপ্রিয় ‘দ্য লড অফ দ্য রিংস’ সিনেমার নতুন কিস্তির শুটিং।

বিজ্ঞাপন

সিরিজের ভক্তদের জন্য সুখবর হল ব্লকবাস্টার সিরিজটির সবশেষ সিনেমা ‘দ্য হান্ট ফর গলাম’-এ দেখা যেতে পারে কেইট উইন্সলেটকে। এ তথ্য জানিয়েছে দ্য হলিউড রিপোর্টার।

অ্যান্ডি সারকিস পরিচালিত এই সিনেমায় টাইটানিকের নায়িকা উইন্সলেটকে কোন চরিত্রে দেখা যাবে সেটা নিশ্চিত করেনি হলিউড রিপোর্টার। সারকিস নিজেই গলাম চরিত্রে অভিনয় করছেন। সিরিজের প্রথম তিনটি সিনেমা ও এর স্পিন অফ ‘দ্য হবিট’ ট্রিলজিতেও গলাম চরিত্রে অভিনয় করেন সারকিস।

‘হবিট’ ট্রিলজির পর ও ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির আগে শুরু হচ্ছে ‘দ্য হান্ট ফর গলাম’ এর কাহিনী। সিনেমায় দেখা যাবে, বিলবো ব্যাগিনস এর আংটি নিয়ে আরও তথ্য জানতে অ্যারাগন ও গ্যানডালফ গলাম-এর খোঁজ করছে। সিনেমায় ব্রিটিশ কিংবদন্তি অভিনেতা স্যার ইয়ান ম্যাককিলেনকে তার পরিচিত গ্যানডালফ দ্য গ্রে চরিত্রে দেখা যাবে। আর ফ্রোডো চরিত্রে ফিরতে পারেন এলাইজা উড।

উইন্সলেটকে সবশেষ জেমস ক্যামেরনের ব্লকবাস্টার হিট ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমায় রোনাল চরিত্রে দেখা গেছে। এছাড়া গত বছর নিজের ছেলে জো অ্যান্ডার্সের লেখা চিত্রনাট্যে তৈরি ‘গুডবাই জুন’ পরিচালনা করেন তিনি।

গলামকে নিয়ে নির্মিত এই সিনেমার দুটি পর্ব বানানো হবে। যার প্রযোজনা করবেন ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ও ‘দ্য হবিট’ ট্রিলজির পরিচালক পিটার জ্যাকসন।

পড়ুন- সুদানের হাসপাতালে ভয়াবহ হামলা, ঝরে গেল ৬৪ প্রাণ

দেখুন- রাষ্ট্রপতির ঈদের নামাজ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন