বিজ্ঞাপন

হরমুজে হামলা হলে আঞ্চলিক জ্বালানি-বিদ্যুৎ অবকাঠামো গুড়িয়ে দেবে ইরান

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা তীব্রতর হওয়ার মধ্যে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, এমন পদক্ষেপ নিলে আঞ্চলিক বিভিন্ন জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। খবর আলজাজিরা’র।

ট্রাম্প বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুরোপুরি চালু না করা হলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে। এই প্রণালিটি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে বিবেচিত।

এরই মধ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে বহু মানুষ আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে।

ইরান জানিয়েছে, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিক্রিয়াতেই এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যজুড়ে বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামোকে ঘিরে হামলা-পাল্টা হামলার ঝুঁকি আরও বৃদ্ধি পাচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে দিশাহারা ইসরাইল, বহু হতাহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন