বিজ্ঞাপন

দোহারে পারিবারিক দ্বন্দে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ

ঢাকার দোহার উপজেলার ডাইয়াগজারিয়া এলাকায় সালমা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী আব্দুল গনি মিয়া জানান, তাদের সাথে তার ভাই আব্দুল মান্নান এর সাথে দীর্ঘদিন পারিবারিক দ্বন্দ চলছিলো।
রোববার কথাকাটাকাটির এক পর্যায়ে তার ছেলে আব্দুস সালামকে আব্দুল মান্নান, ভাতিজা জোবায়ের ও চাতকি আক্তার মারধর করে। এসময় তার আত্মচিৎকারে তার মা সালমা বেগম এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করে। একপর্যায়ে মাটিতে পরে গিয়ে গুরুতর আহত হন সালমা বেগম। এসময় তার স্বজনরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সালমা বেগমের ভাই, ইদ্রিস আলী খান বলেন, আমার বোনকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই।

এবিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঢাকা প্রেরণ করা হবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : আহত ডিএসসিসি কর্মীর চিকিৎসার সব দায়িত্ব কর্পোরেশনের: আব্দুস সালাম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন