বিজ্ঞাপন

কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

কুষ্টিয়ার কুমারখালী উপ‌জেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন-বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), একই এলাকার বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) এবং লিটন শেখের ছেলে জনি (২১)। তারা সবাই স্থানীয় রাশু মেম্বার গ্রুপের সমর্থক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে,দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পু‌লিশ হত‌্যা মামলার আসামী ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের। তারই জেরে আজ বিকেলে একটি চায়ের দোকানে কোমলপানি খাওয়াকে কেন্দ্র সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন। একপযার্য়ে শুরু হয় গোলাগুলি। এতে ৪জন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১০জন। আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে কুষ্টিয়ার ২৫০ শয্যার জেনা‌রেল হাসপাতালে ভ‌র্তি করা হয়। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হােসেন ইমাম বলেন, গুলিবিদ্ধ চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এদের মধ্যে রাব্বি নামে একজন বুকে গুলিবিদ্ধ হয়েছেন। তাকে ঢাকায় রেফার্ড করা হবে। বাকিরা শঙ্কামুক্ত।

রাত সোয়া ১০টার দিকে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটেছে। চারজন গুলিবিদ্ধ হয়েছে জানদে পেরেছি। এতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষ‌য়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ভারত আটক ৩৩ বাংলাদেশিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন