বিজ্ঞাপন

ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে ধীরে ধীরে কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। টানা সাত দিনের ছুটি কাটিয়ে পরিবার-পরিজনসহ অনেকেই আগেভাগেই কর্মস্থলে ফিরছেন।

বিজ্ঞাপন

সোমবার (২৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে। স্টেশনে ট্রেনযোগে ফেরা যাত্রীদের উপস্থিতি থাকলেও অতিরিক্ত ভিড় লক্ষ্য করা যায়নি।

এর আগে দীর্ঘ ছুটি উপলক্ষে গত ১৭ মার্চ থেকে ফাঁকা হতে থাকে রাজধানী। ঈদ উদ্‌যাপনে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে হাজারো মানুষ গ্রামে ছুটে যান। সে সময় বাস, ট্রেন ও লঞ্চে ঘরমুখো যাত্রীদের চিরচেনা ভিড় দেখা যায়।

এদিকে সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২২ মার্চ) থেকে অফিস-আদালত খোলায় অনেকে আগেভাগেই ঢাকায় ফিরছেন। যাত্রীরা জানান, আগে ফিরে আসায় অতিরিক্ত ভিড় এড়ানো গেছে, ফলে যাত্রাও ছিল স্বস্তিদায়ক।

পড়ুন: যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সারাদেশের পেট্রোল পাম্প

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন